×

জাতীয়

আমাদের লক্ষ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা: নতুন ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৯ পিএম

আমাদের লক্ষ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা: নতুন ইসি

বেগম রাশিদা সুলতানা। ফাইল ছবি

নতুন নির্বাচন কমিশনে নিয়োগ পাওয়া কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা বলেছেন, কমিশনের সবার সঙ্গে আলোচনা করে আমরা কাজ করব। অবশ্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই আমাদের লক্ষ্য থাকবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে এ কথা বলেন নতুন ইসি।

নতুন নির্বাচন কমিশনের একমাত্র নারী ইসি বলেন, নিয়োগ পেয়ে আনন্দ লাগছে। কিছু আগে খবরটি জেনেছি। শপথের পর আইন অনুযায়ী দায়িত্ব পালন শুরু করব।

শনিবার বিকেলে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বাকি তিন নির্বাচন কমিশনার হলেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান। তবে এস

আগামী পাঁচ বছর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী হাবিবুল আউয়াল। সবশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। সেখান থেকে ২০১৭ সালে অবসরে যান। এছাড়া কাজী হাবিবুল আউয়াল সরকারের বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে বিদায় নেওয়ার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলেন নতুন সিইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App