×

জাতীয়

আইপিইউ সম্মেলনে যোগ দিতে ৯ এমপির বালি গমন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৩:২৮ পিএম

আইপিইউ সম্মেলনে যোগ দিতে ৯ এমপির বালি গমন

ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন

ইন্দোনেশিয়ার বালিতে ২০-২৪ মার্চ ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এর ১৪৪তম এসেম্বলি এবং আইপিইউ এর অন্যান্য সভায় অংশ নেবার জন্য বাংলাদেশ জাতীয় সংসদের ৯ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ইন্দোনেশিয়া গেলেন।

এসেম্বলির জেনারেল ডিবেটের এবারের থিম: “Getting to zero: Mobilizing Parliaments to act on climate change”.

বাংলাদেশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এমপি এর নেতৃত্বে গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, সৈয়দ আবু হোসেন এমপি, খান আহমেদ শুভ এমপি, বাসন্তী চাকমা এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব গৌতম কুমার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব (উপসচিব) চৌধুরী মো. হামিদ আল মাহবুব এসেম্বলিতে অংশ নেবেন।

প্রতিনিধিদলের সদস্যগণ জলবায়ু পরিবর্তন, টেকসই বিশ্বশান্তি এবং শিক্ষাখাতে মহামারির সময়সহ অন্যান্য সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগসহ বিভিন্ন এজেন্ডাভিক্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার

খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App