×

জাতীয়

এবার ময়লার গাড়ি কেড়ে নিল স্ত্রীর প্রাণ, স্বামী আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০১:৪৩ এএম

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাসরিন আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী শিপন।

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিলপাপাড়া ১৩ নম্বর রোডে এই দুর্ঘটনাটি ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নাসরিনের স্বামী শিপন। তিলপাপাড়া দিয়ে যাওয়ার সময় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাসরিন। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে খিদমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এই ঘটনায় নিহতের স্বামী শিপন সামান্য আহত হয়েছে। ওই দম্পতি সিপাহীবাগ এলাকায় থাকে। দুর্ঘটনার পরপরই ময়লার গাড়ি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App