×

জাতীয়

উপকূলীয় এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে যাবেন ডেনমার্কের রাজকন্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৯:৩৯ এএম

উপকূলীয় এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে যাবেন ডেনমার্কের রাজকন্যা

ডেনমার্কের রাজকন্যা ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন

রাষ্ট্রীয় বৈঠক, সাতক্ষীরার উপকূলীয় এলাকা ও সুন্দরবন পরিদর্শন এবং কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে সোমবার (২৫ এপ্রিল) তিন দিনের সফরে ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ।

একদিনের সফরে আগামী বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা ও সুন্দরবন পরিদর্শনে যাবেন ডেনমার্কের রাজকন্যা।

ডেনমার্কের রাজকুমারী ওইদিন সকাল সাড়ে নয়টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে যাবেন। এরপর গাড়িতে শ্যামনগরের কুলতী গ্রামে যাওয়ার কথা আছে। পরে হেঁটে জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদে ঘুরবেন।

ওই এলাকার সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন এবং বাঁধের পাশে বসবাস করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন ডেনমার্কের রাজকন্যা। দুপুরে তিনি স্থানীয় বরষা রিসোর্টে মধ্যাহ্নভোজ করবেন। এর আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

এছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বন বিভাগের লোকজনের সঙ্গেও কথা বলবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App