×

জাতীয়

রাজশাহীতে ১ লাখ লিটার সয়াবিন তেল জব্দ, আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২২, ০৬:০৫ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে চারটি গুদামে অভিযান চালিয়ে মঙ্গলবার (১০ মে) ৯২ হাজার ৬১৬ হাজার লিটার সয়াবিন তেল ও পাম তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, বানেশ্বরের সরকার অ্যান্ড সন্সের মালিক বিকাশ সাহার গুদামে ১৫ হাজার ৯৬ লিটার, এন্তাজ স্টোরের মালিক এন্তাজ হাজির গুদামে ২৮ হাজার ৯৬৮ লিটার, মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের মালিক কৈলেন পালের গুদামে ২১ হাজার ১২ লিটার, রিয়া স্টোরের মালিক রাজিব সাহার গুদামে ১৫ হাজার ৩০০ লিটার তেল জব্দ করা হয়েছে। এছাড়া একটি ট্রাক থেকে ১২ হাজার ২৪০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন, আটককৃত চারজন ব্যবসায়ীর কেউই ডিলার নন। অবৈধভাবে তেল মজুদ করেছেন তারা। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App