×

জাতীয়

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনদিনের বিক্ষোভ বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০১:০১ পিএম

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনদিনের বিক্ষোভ বিএনপির

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভোরের কাগজ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ জুন থেকে দেশব্যাপী তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

ঘোষিত কর্মসূচি: আগামী ৯ জুন ঢাকা মহানগরসহ সব মহানগরে এবং ১১ জুন জেলা সদরে বিক্ষোভ ও ১৩ জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়া অঙ্গ সংগঠনগুলোও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি যখন জনজীবন চরম দুর্ভোগ সৃষ্টি করছে সেই সময় গ্যাসের ২২ দশমিক ৭৮ মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মড়ার ওপর খাড়ার ঘা হিসাবে আঘাত করল। রান্নার জন্য ব্যবহৃত চুলার গ্যাসের মূল্যবৃদ্ধি, সার কারখানার ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ কৃত গ্যাসের মূল্যবৃদ্ধি সেই সঙ্গে প্রতি ঘন মিটার ১০ পয়সা ডিমান্ড চার্জ সংযুক্ত করে একদিকে মানুষের দৈনিন্দন জীবনের ব্যয় বৃদ্ধি অন্যদিকে কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিটি দ্রব্যের মূল্য আরো বৃদ্ধি পাবে। কোন মতেই জনগণের পক্ষে এ ব্যয় ভার বহন করা সম্ভব হবে না।

এ সময় অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে আগের মূল্যে ফিরে যাওয়ার দাবি জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

সারজিস আলম একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App