×

জাতীয়

টোল ছাড়া পার হওয়া যাবে পোস্তগোলা ব্রিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১০:৫৮ এএম

টোল ছাড়া পার হওয়া যাবে পোস্তগোলা ব্রিজ

পোস্তগোলা ব্রিজ। ফাইল ছবি

আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে কোনো যানবাহন থেকে আলাদা টোল নেয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। ফলে টোল ছাড়া পার হওয়া যাবে পোস্তগোলা ব্রিজ।

বুধবার (২৯ জুন) ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন এফিডেভিট আকারে দাখিল করা হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পোস্তগোলা ব্রিজ থেকে টোল আদায় করা হচ্ছিল। এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে টোল আদায় বন্ধে হাইকোর্টে আবেদন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ থেকে জানিয়েছে ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজের, আড়িয়াল খাঁ ব্রিজ ও ধলেশ্বরী ব্রিজের জন্য আলাদা করে টোল দিতে হবে না। শুধু এক্সপ্রেস হাইওয়ের জন্য টোল দিতে হবে।

এদিকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আগামী ১ জুলাই থেকে টোল আদায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে প্রাণ গেলো চবি শিক্ষার্থীর

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে প্রাণ গেলো চবি শিক্ষার্থীর

‘হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

‘হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

 মাঠে ফিরেই মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয়

মাঠে ফিরেই মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয়

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App