×

জাতীয়

পূর্বধলায় ঈদের দিন দুজনের মরদেহ উদ্ধার পুলিশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২২, ০৭:৪৬ এএম

পূর্বধলায় ঈদের দিন দুজনের মরদেহ উদ্ধার পুলিশের

প্রতীকী ছবি

পূর্বধলায় ঈদের দিন সকালে গাছের সঙ্গে রশিতে ঝুলে থাকা ফজর আলী জয় (২২) ও ইদ্রিছ আলী (৪০) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জয় উপজেলার বৈরাটি ইউনিযনের আলমপুর গ্রামের আবুল বাদশার ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। অন্যদিকে, ইদ্রিছ আলী উপজেলার জাওয়ানি গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে আলমপুর গ্রামের ফজর আলী জয় বাড়ির পাশে জঙ্গলে লটকন গাছের ডালে রশির সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান।

পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। অন্যদিকে, একই দিন সকালে জাওয়ানি গ্রামের ইদ্রিছ আলী বাড়ির পাশে সোয়াই নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি। দুপুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠিয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি প্রকৃতপক্ষে হত্যা না আত্মহত্যা দুটি ঘটনাই তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App