×

জাতীয়

উন্নত দেশের মতো আমরাও জ্বালানি সাশ্রয় করছি: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১২:৩৯ পিএম

উন্নত দেশের মতো আমরাও জ্বালানি সাশ্রয় করছি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আর তাই জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছি আমরা।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাধ্যমে উপজেলা পর্যায়ে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

চলমান রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে অর্থহীন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ যুদ্ধে অস্ত্রব্যবসায়ীরাই শুধু লাভবান হচ্ছে। অন্যদিকে, বিপন্ন হচ্ছে সাধারণ মানুষের জীবন।

তিনি আরও বলেন, শুধু যুদ্ধ না, তার সঙ্গে আবার নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞায় আজকে সারা বিশ্ব অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। উন্নত দেশগুলো এখন বিদ্যুতের সাশ্রয়, জ্বালানির সাশ্রয়, খাদ্য নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত এবং তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সেখানে আমাদের মতো দেশ, কেবল আমরা উন্নয়নের পথে যাত্রা শুরু করেছি, একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আপ্রাণভাবে। তখনই এই ধরনের বাধা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।

শেখ হাসিনা বলেন, এ অবস্থায় আমাদের থেমে থাকলে চলবে না। আজকে জ্বালানি সাশ্রয়ের বিষয়ে সব দেশই নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরাও সেটা অনুসরণ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

সিলেট টেস্ট ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৭ নভেম্বর শত্রু-মিত্র চিহ্নিত করার দিন

প্রধানমন্ত্রী ৭ নভেম্বর শত্রু-মিত্র চিহ্নিত করার দিন

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ভারতের দখলে চান বিজেপির এমপি

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ভারতের দখলে চান বিজেপির এমপি

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App