×

জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শে জনসেবার শপথ মেয়র আতিকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০১:২৮ পিএম

বঙ্গবন্ধুর আদর্শে জনসেবার শপথ মেয়র আতিকের

মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবার শপথ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ শুধু মুখে নয়, বুকে ধারণ করে মানুষ ও দেশের জন্য কাজ করতে হবে। শপথ করছি যতদিন দায়িত্বে থাকবো, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাবো।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ডিএনসিসি মেয়র এক মিনিট নিরবতা পালন করেন তিনি।

এ সময় মন্ত্রী পদমর্যাদা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ডিএনসিসি মেয়র। তিনি বলেন, জাতির পিতা সারাজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনো নিজেকে নিয়ে ভাবেননি। সবসময় মানুষের কথা ভাবতেন। মানুষের জন্য, দেশের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের জন্য কাজ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App