×

জাতীয়

দুইবার বাংলাদেশে এসেছিলেন রানি এলিজাবেথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:২২ পিএম

দুইবার বাংলাদেশে এসেছিলেন রানি এলিজাবেথ

গাজীপুরের শ্রীপুরের বৈরাগীরচালা গ্রাম দেখতে গিয়েছিলেন রানি এলিজাবেথ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এসেছিলেন বাংলাদেশে। ১৯৮৩ সালের নভেম্বর মাসে স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার সফরে এসেছিলেন ব্রিটেনের এই রানি। সেই সময় তিনি বাংলাদেশের একটি গ্রামের নারীদের দেখতেও গিয়েছিলেন।

তথ্যসূত্র বলছে, চার দিনের সরকারি সফরের একদিনে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রাম দেখতে গিয়েছিলেন। ঢাকা থেকে ট্রেনে করে শ্রীপুর, সেখান থেকে গাড়িতে করে বৈরাগীরচালায় যান রানি। খবর বিবিসির।

রানির এই সফর এখনো গ্রামটির মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। রানির আগমন উপলক্ষ্যে ওই গ্রামে ব্যাপক উন্নয়নকাজ হয়েছিল, যা পরবর্তী সময় এলাকায় কলকারখানা গড়ে উঠতে সাহায্য করে।

এর আগে দ্বিতীয় এলিজাবেথ প্রথমবার তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা সফরে আসেন ১৯৬১ সালে। ওই বছরের ১৫ ফেব্রুয়ারি এক রাজকীয় সফরে ঢাকা আসেন তিনি।

প্রসঙ্গত ৭০ বছর ধরে যুক্তরাজ্য শাসন করে আসা রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App