×

জাতীয়

রানির শোকবইয়ে বিএনপির নেতাদের স্বাক্ষর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৮ পিএম

রানির শোকবইয়ে বিএনপির নেতাদের স্বাক্ষর

রানি এলিজাবেথের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেন বিএনপির দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভোরের কাগজ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির নেতারা। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক বাণীও পৌঁছে দেয়া হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সাক্ষর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ব্রিটেনের রানির মৃত্যুতে রবিবার (১১ সেপ্টেম্বর) শোক বই খুলেছে ঢাকায় দেশটির হাইকমিশন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে রাখা এ শোক বই সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা ছিলো। এতে শোকাহতরা রানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লিখেন রাজনীতিবিদসহ বিভিন্ন সংশ্লিষ্টরা।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াাদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মারা যান। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা শোক প্রকাশ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলও। একই সঙ্গে বাংলাদেশে তিনদিনের (৯, ১০ ও ১১ সেপ্টেম্বর) রাষ্টীয় শোক পালন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

চলনবিলে থই থই পানি, বেড়েছে ডিঙি নৌকার কদর

চলনবিলে থই থই পানি, বেড়েছে ডিঙি নৌকার কদর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App