×

জাতীয়

রানি এলিজাবেথের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৭ পিএম

রানি এলিজাবেথের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রানি এলিজাবেথের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ব্রিটিশ হাইকমিশনে গিয়ে রানির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে যান ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা। এছাড়া সেখানে রাখা শোক বইয়ে সই করেন তারা।

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এদিকে হাইকমিশনে এসে শোক জানানোর জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসময় আওয়ামী লীগ প্রতিনিধিদল রানিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু স্মৃতিচারণের কথা হাইকমিশনারকে অবহিত করে।

কর্নেল ফারুক খান বলেন, রানি এলিজাবেথ শুধু কমনওয়েলথের নেতা ছিলেন না, তিনি বিশ্বের একজন অভিভাবক ছিলেন। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন বলেই এখানে দুবার এসেছিলেন। বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App