×

জাতীয়

উন্নয়নশীল দেশে উত্তরণে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১০:০৯ পিএম

উন্নয়নশীল দেশে উত্তরণে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ

সোমবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন। ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কীভাবে আয়োজন করা হবে, সেটা নির্বাচন কমিশন এবং দলগুলোর সম্মতির বিষয়। তবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেটে ইউকেভিত্তিক ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধনকালে এ কথা বলেন রবার্ট সি. ডিকসন।

তিনি আরও বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্র অনেক এগিয়েছে, কিন্তু স্কিলড নির্ভর শিক্ষায় বাংলাদেশকে আরও গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে ব্রিটিশ অনেক কোম্পানি বাংলাদেশকে সহায়তা দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমে ওয়েলকাম স্কিল প্রতিষ্ঠানটিও বাংলাদেশে একটি অনন্য সংযোজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান নির্বাহী (সিইও) কুলসুম হোসেন, হেড অব ট্রেনিং গ্যারি ফ্যায়েরেলি, হেড অব রিক্রুটমেন্ট ফাইজাল হোসেন, ভিডিও বার্তায় বক্তব্য দেন স্কুল এক্সিকিউটিভ প্যাট্রন প্রফেসর ডেভিড ফ্রসকিট ও ডেভিড রাসেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App