×

জাতীয়

বিএনপিকে দেখিয়ে দেয়া হবে রাজপথ কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১০:৫৯ পিএম

বিএনপিকে দেখিয়ে দেয়া হবে রাজপথ কার

শনিবার রাজধানীর রমনায় যুবলীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ। ছবি: সংগৃহীত

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ বলেছেন, ক্ষমতায় যেতে বিএনপি-জামায়াত সারাদেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। ওদের এই নৈরাজ্যের জবাব যুবলীগ একাই দিতে পারে। সেটা ১১ নভেম্বরের যুব মহাসমাবেশের মাধ্যমে প্রমাণ দেয়া হবে। রাজপথ কার, তা এই মহাসমাবেশে বিএনপিকে দেখিয়ে দেয়া হবে। এই মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যুবলীগ নেতাকর্মীদের সর্বাত্মকভাবে সফল করতে হবে। প্রমাণ দিতে হবে, যুবলীগ অসাধ্য সাধন করা এক সংগঠন।

শনিবার (২২ অক্টোবর) মহাসমাবেশ সফল করতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় সংগঠনের যুবলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা শাখার নেতারা যোগ দেন।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগ নেতাকর্মীরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শ ধারণ করেন। ১১ নভেম্বরের যুব মহাসমাবেশের মাধ্যমে বাংলার মাটিতে জামায়াত-বিএনপি ও তাদের সন্ত্রাসের কবর রচনা হবে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১১ নভেম্বর যুব মহাসমাবেশ করবে যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠেয় যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App