×

জাতীয়

ঢাবিতে নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০২:১৯ পিএম

ঢাবিতে নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

অভিযুক্ত ঢাবি ছাত্রলীগ কর্মী নাজমুল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১ নভেম্বর) মধ্যরাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম নাজমুল ওরফে জিম। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৭-১৯ শিক্ষাবর্ষ ও মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খানের অনুসারী।

ঘটনার ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

ঘটনার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যরাতে ওই নারী শিক্ষার্থী তার দুজন বন্ধুকে নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ছবি তুলছিলেন। এসময় নাজমুল এসে তাকে বহিরাগত বলে তার সাথে তর্কে লিপ্ত হয়। একপর্যায়ে নাজমুল তাকে অকথ্য ভাষায় গালাগাল করলে ওই নারী শিক্ষার্থী নাজমুলকে চড় দেয়। এরপরেই নাজমুল ওই নারী শিক্ষার্থীকে মারধর করা শুরু করেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মধ্যরাতে রাজু ভাস্কর্যের সামনে এক মেয়েকে ক্রমাগত চড় দিচ্ছিলো নাজমুল। ওখানে গিয়ে জানা যায় মেয়েটি তার দুজন বন্ধুকে নিয়ে ছবি তুলছিলো। এসময় নাজমুল এসে মেয়েটির সাথে তর্কে লিপ্ত হলে মেয়েটি ক্ষিপ্ত হয়ে নাজমুলকে প্রথমে একটি চড় দিলে নাজমুল মেয়েটির গায়ে হাত তোলে। এসময় নাজমুল ওই মেয়েটির মোবাইল ফোনও কেড়ে নেয়। অবশ্য প্রক্টরিয়াল বডি এলে পরে তা ফেরত দেয়। এসময় নাজমুল নিজেকে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খানের অনুসারী বলে পরিচয় দেয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাজমুল বলেন, আমি রাতে মেডিকেল মোড় থেকে খেয়ে আসছিলাম। তখন দেখি ওই মেয়ে ও তার সঙ্গে থাকা কয়েকজন রাজু ভাস্কর্যের সামনে ঘুমন্ত পথশিশুদের ছবি তুলছিলো। সেখানে অনেক মেয়ে ছিলো যাদের কাপড় ঠিকঠাক ছিল না। আমি তাদের বলি, আপনি কি দায়িত্ব নিয়ে ছবি তুলছেন। তারা আমার পরিচয় জানতে চাইলে আমি ক্যাম্পাসের পরিচয় দিই। এ সময় ওই মেয়েটি আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে। এ বিষয়ে আমি ক্ষিপ্ত হলে সে আমার গায়ে হাত তোলে। এর পরে বাকি ঘটনাগুলো ঘটে।

ঘটনার বিষয়ে জানতে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খানের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনার আগে রাত ১০ টার দিকে নাজমুল হাকিম চত্ত্বরের খিচুড়ি দোকানের কর্মচারী থেকেও ছয় হাজার টাকা ছিনতাই করেন বলে অভিযোগ করেছেন দোকানের কর্মচারী আবুল বাসার।

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, এটি যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাহিরের একজন শিক্ষার্থীদের সাথে ঘটেছে তাই এটি দেশের যে প্রচলিত আইন সে অনুযায়ী হবে। মেয়েটি যদি থানায় অভিযোগ করে তাহলে আমরা থানাকে আমাদের যতটুকু সহায়তা করার দরকার আমরা করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

‘আমার দেশ পত্রিকা নয়, জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর হাতিয়ার’

রাশেদ খাঁন ‘আমার দেশ পত্রিকা নয়, জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর হাতিয়ার’

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা

গাজীপুরে দ্বিতীয় দিনেও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

১০ কারখানা ছুটি গাজীপুরে দ্বিতীয় দিনেও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App