×

জাতীয়

ঢাকার নদী বন্দরের সঙ্গে পায়রা বন্দরের সংযোগ করার সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৫:৪৯ পিএম

ঢাকার নদী বন্দরের সঙ্গে পায়রা বন্দরের সংযোগ করার সুপারিশ

ছবি: ভোরের কাগজ

রাজধানী ঢাকাসহ অন্যান্য নদীবন্দরের সঙ্গে পায়রা বন্দরের সংযোগ স্থাপন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার এবং চ্যানেলের নাব্যতা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ড্রেজার সংগ্রহ করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কমিটির ৫১তম বৈঠকে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন।

কমিটি পায়রা বন্দরের নির্মিতব্য প্রশস্ত রাস্তার বিভিন্ন স্থানে বিমান উঠানামার জন্য রানওয়ে তৈরির বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিবেচনা করার সুপারিশ করে।

এছাড়া মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ স্থলবন্দরের নিজস্ব অর্থায়নে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ‘ফায়ার ইকুইপমেন্ট’ কেনার সুপারিশ করেছে।

কমিটি বাংলাদেশ স্থলবন্দরগুলোতে কমিটি এনার্জি সেভিং এর উপর গুরুত্বারোপ করে সেখানে সোলার পদ্ধতি ব্যবহার করা এবং সোনা মসজিদ স্থলবন্দরে ইমিগ্রেশন সিস্টেম চালু করার সুপারিশ করে। এছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘটিত বিভিন্ন সমস্যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করার সুপারিশ করে।

এছাড়াও পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এর প্রথম বৈঠক হতে ৪৬তম বৈঠক পর্যন্ত গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন, অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ- এর চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App