×

জাতীয়

কক্সবাজারে পুলিশের গুলিতে ২ রোহিঙ্গা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১১:২৬ এএম

কক্সবাজারে পুলিশের গুলিতে ২ রোহিঙ্গা নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতের একজন ৮ নাম্বার ক্যাম্পের আশ্রিত মোহাম্মদ নুর প্রকাশ ইউনুছের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুই রোহিঙ্গা নিহতের ঘটনা স্বীকার করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ৪০-৫০ জন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ ক‍্যাম্প ৮ ইস্টের হেডমাঝি মো. রফিকে মারতে আসে। খবর পেয়ে ৮ এপিবিএনের টহলরত টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশ পুলিশ বলে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হন। ঘটনাস্থল থেকে ২টি দেশীয় বন্দুক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

রোহিঙ্গারা জানান, ওই ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায় আরসার লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। পরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App