×

জাতীয়

বাংলাদেশে দূতাবাস চালু করছে আর্জেন্টিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৩:২৮ পিএম

বাংলাদেশে দূতাবাস চালু করছে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে মেসির দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনে কারণে বাংলাদেশে ১৯৭৮ সাল থেকে বন্ধ থাকা নিজেদের দূতাবাস পুনরায় খোলার পরিকল্পনা করছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা।

দক্ষিণ আটলান্টিকের বার্তা সংস্থা দ্য মেরকো প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার এক টুইটে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে দূতাবাস পুনরায় চালু করার পরিকল্পনার কথা জানান।

স্প্যানিশ ভাষায় করা কাফিয়েরোর ওই টুইটে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার একটি ছবি জুড়ে দেন। সেখানে তিনি বলেন, গত আগস্টে আমি আব্দুল মোমেনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠক করেছি।

একই দিনে আরেক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ২০২১ সালে বাংলাদেশে আর্জেন্টিনার রপ্তানির পরিমাণ ছিল ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা এ যাবাৎকালের সর্বোচ্চ।

এছাড়া বাংলাদেশে দূতবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি জারি করেছে। এতে বলা হয়, দূতাবাস এবং এর কনস্যুলার বিভাগটি পুনরায় চালু করার সঙ্গে সঙ্গে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। প্রধানত বাণিজ্যিক দিক থেকে, যা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

গোলাম পরওয়ার চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App