×

জাতীয়

সগিরা মোর্শেদ হত্যায় মেয়ের সাক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০৪:০৫ পিএম

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলায় তার মেয়ে সাদিয়া চৌধুরী সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালত সাদিয়া চৌধুরীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর আগামী ২৮ ডিসেম্বর তাকে জেরার তারিখ ধার্য করেন।মামলাটিতে এখন পর্যন্ত ৯ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি শামসুদ্দিন জুম্মন এ তথ্য নিশ্চিত করেন।

এই মামলার আসামিরা হলেন- নিহত সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও ভাড়াটে খুনি মারুফ রেজা।

প্রসঙ্গত, ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদ সালাম ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে গেলে সিদ্ধেশ্বরী রোডে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিনই রমনা থানায় মামলা করেন তার স্বামী আব্দুস সালাম চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App