×

জাতীয়

ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:২৫ এএম

ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। নির্বাচনে যত ইভিএম দরকার তার থেকে দ্বিগুণ ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। ভোট চলাকালীন ইভিএমে কোনো সমস্যা হলে এক্সপার্ট রয়েছে, তারা তাৎক্ষণিক সমাধান করে দেবেন। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই বরং ইভিএমের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। রংপুর সরকারি কলেজের অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাশিদা সুলতানা বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আইনের কাঠামোয় যা যা দরকার সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে পুলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ, মক ভোটের আয়োজন, ইভিএম নিয়ে সচেতনতা সৃষ্টি, নির্বাচনে লেভেল ফিল্ড নিশ্চিতকরণ নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন চলাকালীন প্রিসাইডিং কর্মকর্তা তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। সেই সময়ে প্রশাসনের কেউ হস্তক্ষেপ কিংবা প্রভাব খাটানোর চেষ্টা করলে আমরা নির্বাচন কমিশনকে জানাতে বলেছি। এরকম কিছু ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রয়োজন মোতাবেক সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, মেট্রোপুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি. এম. সাহাতাব উদ্দিনসহ অন্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন।

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। রংপুর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এই সিটি করপোরেশনে ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App