×

জাতীয়

ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৬:২২ পিএম

ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা বৃহস্পতিবার

ফাইল ছবি

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছে ছাত্রলীগ

মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রসমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এক আনন্দ শোভাযাত্রা করবে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই আনন্দ শোভাযাত্রা শুরু হবে।

বুধবার (২৮ ডিসেম্বর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

এতে সংগঠনের অন্তর্গত প্রতিটি ইউনিটকে সুবিধাজনক সময়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করার নির্দেশও দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, কাঙ্ক্ষিত মেট্রোরেলের যাত্রা নগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনবে, মানুষের মূল্যবান সময় সাশ্রয় হবে, জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমে যাওয়ায় পরিবেশ দূষণ হ্রাস পাবে, শিক্ষার্থীরা সহজ ও সুলভে যাতায়াত করতে পারবে, যাতায়াতে সময় কম ব্যয় হওয়ায় তরুণরা পড়াশুনা খেলাধূলা-সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড পরিচালনায় অধিক সময় পাবে, মানসিকভাবে উৎফুল্ল থাকবে। মেট্রোরেল চালু করে শেখ হাসিনা সমৃদ্ধি ও সম্ভাবনার যে দুয়ার খুলে দিয়েছেন, তাতে এদেশের ছাত্রসমাজ কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App