×

জাতীয়

রাষ্ট্রদূতদের নেতিবাচক প্রচারণার জবাব দিতে নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৬:০৫ পিএম

রাষ্ট্রদূতদের নেতিবাচক প্রচারণার জবাব দিতে নির্দেশ

ছবি: সংগৃহীত

বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার বিষয়ে রাষ্ট্রদূতদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে। একই সঙ্গে বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। এ বিষয়ে আপনারা ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না।

সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে রবিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে বাংলাদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে বিভিন্ন অনুবিভাগের মহাপরিচালকরাও উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর একটি অপচেষ্টা চলছে এবং এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার জন্য বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। আরেকটি সূত্র জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য বহুমুখীকরণ, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণসহ অন্য অর্থনৈতিক বিষয়গুলোর ওপর জোর দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App