×

জাতীয়

সংসদে মতিয়া চৌধুরীকে সরকারি ও বিরোধী দলের অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯ পিএম

সংসদে মতিয়া চৌধুরীকে সরকারি ও বিরোধী দলের অভিনন্দন

ছবি: সংগৃহীত

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় সংসদের ‍উপনেতা মনোনীত হওয়ায় সংসদে সরকারি দল আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।

রবিবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরীকে অভিনন্দন জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারনিম চৌধুরী সভাপতিত্ব করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করায় আমি অভিনন্দন জানাই। তিনি সব সময় রাজপথে থেকেছেন। এই সংসদেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করছি। তিনি ছাত্র অবস্থায় আইয়ুবের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন। সেই সময় তিনি ইডেন কলেজেন ভিপি ছিলেন। পরে ডাকসুর সাধারণ সম্পাদকও হয়েছিলেন। উনি তখন আমাদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, গণমুখী রাজনীতিই করেছেন। ছাত্র ইউনিয়ন যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন সঠিক ধারায়ই ছিলেন। ছাত্র ইউনিয়নের একটি অংশের তিনি নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের তিনি সভাপতি হয়েছিলেন। ‘৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি আওয়ামী লীগের রাজনীনিতর সঙ্গে সম্পৃক্ত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা না হয়েও তখন দলের গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর তিনি নেত্রীর সঙ্গে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের জন্য কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরশাদের সামরিক শাসনের সময় তিনি রাজপথে মার খেয়েছিলেন মনে করা হয়েছিলো তিনি মারা গেছেন। এই সংসদের অধিবেশনে সব সময় তিনি সর্ব প্রথম আসেন, সর্ব শেষে যিনি সংসদ থেকে যান মতিয়া চৌধুরী। সংসদ উপ নেতা ছিলেন আমাদের শ্রদ্ধেও নেত্রী সাজেদা চৌধুরী তার জায়গায় মতিয়া চৌধুরীকে দেয়া হয়েছে।

বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম বলেন, এমন একজন নেতাকে সংসদ উপনেতা করা হয়েছে যিনি সারা জীবন রাজনীতি করেছেন। এতে রাজনীতির বিজয় হয়েছে। তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করছেন। তিনি ১৯৬২ সাল থেকে রাজনীতি করেন। দক্ষিণ পূর্ব এশিয়াতে তার মতো দৃঢ়তা সম্পন্ন রাজনীতিবিদ। আজ আমরা বলি কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণে এর সফলতার অনেক অবদান উনার। আওয়ামী লীগের সংসদ সদস্যদের এই সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ মতিয়া চৌধুরীকে তারা উপনেতা করেছেন। তিনি শেষ জীবন পর্যন্ত রাজনীতির জন্য একাগ্রভাবে কাজ করে যাবেন এই আশা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App