×

জাতীয়

পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত ২ শিশু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৪১ পিএম

পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত ২ শিশু

ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে খেলতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলো- মো. লামিয়া (২) ও আব্দুর রহমান (৯)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাদের নাম আবদুর রহিম (৯) ও লামিয়া (৬)। রহিমের বাবার নাম রোমান মিয়া ও সোনিয়ার বাবার নাম রাশেদ মিয়া।

পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশুই পরিবারের সঙ্গে ওই এলাকার একটি পাঁচতলায় ভবনের থাকতো। সন্ধ্যার দিকে ভবনের ছাদে অন্য শিশুদের সঙ্গে তারা খেলা করছিল। ছাদের রেলিং ছিল না। হঠাৎ তারা দুজনে নিচে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের বরাতে কামরাঙ্গীরচর থানার ওসি (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন, ৫ তলা ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন হয়। খেলতে গিয়ে তারা ২জন ছাদ থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখতে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন, ৬৪ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না

রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন, ৬৪ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না

এক ডেগে ১০১ মণ চালের খিচুড়ি

মানিকগঞ্জের জাবরা দরবারে অনন্য আয়োজন এক ডেগে ১০১ মণ চালের খিচুড়ি

বিগত বছরের তুলনায় কমেছে মব সহিংসতা

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিগত বছরের তুলনায় কমেছে মব সহিংসতা

আমনের ভরা মৌসুমে সার সংকট, দামও বাড়তি

আমনের ভরা মৌসুমে সার সংকট, দামও বাড়তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App