×

জাতীয়

উন্নয়নের জন্য প্রয়োজনে বঙ্গবন্ধুকন্যা আজীবন ক্ষমতায় থাকবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৮ পিএম

উন্নয়নের জন্য প্রয়োজনে বঙ্গবন্ধুকন্যা আজীবন ক্ষমতায় থাকবেন

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে নূর পরশ। ফাইল ছবি

মানুষের উন্নয়নের জন্য দরকার হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে নূর পরশ। তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় দেখতে চান।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

পরশ বলেন, এ মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার একতা। আমাদের ঐক্যবদ্ধ ও ধৈর্যশীল থাকতে হবে। কারণ বিএনপি-জামায়াত পায়ে পাড়া দিয়ে ঝগড়া-বিবাদ করতে চাইবে। তারা বিভিন্ন রকম উসকানি দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমাদের মাথা খাটিয়ে বুদ্ধিদীপ্ত রাজনীতি করতে হবে। তারা বহির্বিশ্বে দেখাতে চাইবে- আমরা অত্যাচারী, কর্তৃত্ববাদী। আমাদের দোষ হচ্ছে- বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ তিন-তিনবার রাষ্ট্রক্ষমতায় এসেছে।

তিনি আরও বলেন, তিনবার ক্ষমতায় থাকা পশ্চিমারাও পছন্দ করেন না। দীর্ঘদিন শাসনক্ষমতায় থাকলে পশ্চিমাদের মধ্যে অস্থিরতা কাজ করে। মানুষের উন্নয়নের জন্য দরকার হলে বঙ্গবন্ধুকন্যা আজীবন ক্ষমতায় থাকবেন। এর কোনো বিকল্প নেই। এ দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে শেখ হাসিনার জন্য। আরেকবার যেন শেখ হাসিনা ক্ষমতায় আসে তা সাধারণ মানুষ চায়।

শান্তি সমাবেশে বিএনপিকে কালসাপ উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, এদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত। বিএনপি যতদিন রাজনীতিতে থাকবে, ততদিন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App