×

জাতীয়

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪ পিএম

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় নিহত ২

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বালুবোঝাই বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হবার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ট্রাকচালকের সহকারী। তার বিস্তারিত পরিচয় মেলেনি। এছাড়া অপরজন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। তিনি ত্রিশাল উপজেলার ধানীখলা গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালুবোঝাই বিকল ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে চলন্ত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক ও ধাক্কা দেওয়া ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ট্রাক দুটি জব্দ করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App