×

জাতীয়

পাচারকৃত অর্থ ফেরত নিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১ পিএম

পাচারকৃত অর্থ ফেরত নিন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

পাচার হওয়া অর্থ ফেরতের উদ্যোগ নেয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব কথা বলেন চরমোনাই পীর।

তিনি বলেন, ‘নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কষাঘাতে জনজীবন জর্জরিত। সাধারণ মানুষ ভালো না থাকলে দেশও ভালো থাকে না। উন্নয়নের জোয়ারে দেশ ভাসলেও সাধারণ মানুষ ভালো না থাকলে এর কোনো মূল্য নেই। লুটপাট, দুর্নীতি বন্ধে নজর দিয়ে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার ব্যবস্থা করুন। অন্যথায় আপনারা ভালো থাকলেও মানুষ ভালো থাকতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্তরা অসহায় হয়ে পড়েছে। বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করছে। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। দেশের মানুষ বহু কষ্টে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশাহারা। সাধারণ মানুষ গোশত বলতে ব্রয়লার মুরগির ওপর নির্ভরশীল ছিল, তাও আজ ২৫০ টাকা। যেখানে কিনতে যাবেন, সেখানেই ঊর্ধ্বগতি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App