×

জাতীয়

সগিরা মোর্শেদ হত্যা মামলায় সাক্ষ্য ১৬ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০২:৪৫ পিএম

সগিরা মোর্শেদ হত্যা মামলায় সাক্ষ্য ১৬ মার্চ

সগিরা মোর্শেদ। ফাইল ছবি

তিন দশকের অধিক সময় আগে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ আগামি ১৬ মার্চ ধার্য করেছেন আদালত।

সোমবার (১৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে সগিরা মোর্শেদের বোন ডা. দিলরুবা নুসরাত জাহানকে জেরা শেষ করেন আইনজীবী। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যের এ তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি শামসুদ্দিন জুম্মন এ তথ্য জানান।

আসামিরা হলেন, সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭০), জা সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন (৬৪), শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯)।

২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় রমনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App