×

জাতীয়

বঙ্গবন্ধু বাঙালির আশীর্বাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৯:০০ পিএম

বঙ্গবন্ধু বাঙালির আশীর্বাদ

ছবি: ভোরের কাগজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাঙালির আশীর্বাদ। তিনিই প্রথম নিপীড়িত, শোষিত এ জাতিকে দিয়েছেন নির্দিষ্ট ভুখণ্ড, জাতীয় সংগীত, জাতীয় পতাকা। তিনি আমাদের চেতনার আলোক শিখা, প্রেরণার বাতিঘর। সমৃদ্ধ স্বদেশ গড়তে তাঁর আদর্শকে অনুসরণ ও অনুকরণ করতে হবে।

প্রতিমন্ত্রী আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন।

মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, বিএনএফইর মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনার আগে বিএনএফইতে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রতিমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App