×

জাতীয়

১৪৬তম আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৯:১৬ পিএম

বাহরাইনের রাজধানী মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে গত বৃহস্পতিবার মধ্যরাতে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

বিগত ১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম অ্যাসেম্বলি ও আইপিইউয়ের সংশ্লিষ্ট বৈঠক উপলক্ষে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থান করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সফরকালে স্পিকার ‘প্রোমোটিং পিসফুল কো-এক্সিসটেন্স এন্ড ইনক্লুসিভ সোসাইটিজ: ফাইটিং ইনটোলারেন্স’ শীর্ষক জেনারেল ডিবেটে অংশগ্রহণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেন।

আইপিইউ সম্মেলন ছাড়াও তিনি অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার মিলটন ডিক ও ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার সাথে সাক্ষাৎ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App