×

জাতীয়

এলিফ্যান্ট রোডস্থিত মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১০:২৯ পিএম

এলিফ্যান্ট রোডস্থিত মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন নয়তলাবিশিষ্ট শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার (২৭ মার্চ) রাত নয়টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। এদিকে, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আগুনের ঘটনায় একজন আহত হয়েছেন। এছাড়া ভবনের ছাদে আটকে পড়া ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, রাত নয়টা ২০ মিনিটে এলিফ্যান্ট রোডের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যদের তাৎক্ষণিক কার্যক্রমের কারণে আগুন পাঁচতলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মার্কেটটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দুটি ইউনিট যায়। পরে আরো আটটি ইউনিট যোগ দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App