×

জাতীয়

কাফরুলের নিখোঁজ ৪ ছাত্রী বাসায় ফিরেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:৩৯ পিএম

কাফরুলের নিখোঁজ ৪ ছাত্রী বাসায় ফিরেছে

ফাইল ছবি

রাজধানীর কাফরুলে একসঙ্গে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণি পড়ুয়া চার কিশোরী বাসায় ফিরেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফেরে।

শুক্রবার (৩১ মার্চ) কাফরুল থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরীদের বাসায় ফেরার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। হঠাৎ কেন তারা নিখোঁজ হয়ে গেলো? দুদিন তারা কোথায় ছিল?

চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী। তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে। গত মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় তারা।

এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। চার কিশোরীই বের হওয়ার সময় বোরকা পরিহিত ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App