×

জাতীয়

উন্নত বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ১০:০৫ পিএম

উন্নত বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই

ছবি: ভোরের কাগজ

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

শনিবার (১৫ এপ্রিল) ঢাকা-১৪ আসনের অন্তর্গত ১২ নং ওয়ার্ডের টোলারবাগ সমাজকল্যাণ সংগঠনের ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নিখিল।

তিনি বলেন, গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়িয়েছে বিধায় জনগণ অপ্রতিরোধ্য উন্নয়নের সুফল ভোগ করছে। তাই আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে নিখিল ১৫ আগষ্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও সব ষড়যন্ত্রের হাত থেকে প্রধানমন্ত্রীকে রক্ষা তার সুস্বাস্হ্য এবং দীর্ঘায়ু কামনায় উপস্হিত সকলের নিকল দোয়া চেয়েছেন তিনি।

টোলারবাগ সমাজকল্যাণ সমিতির সভাপতি রফিক সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগাঁ খান মিন্টু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনাম, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ১২ নং ওয়ার্ড এর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. মুরাদ হোসেন, ১০ নং ওয়ার্ড এর কাউন্সিলর আবু তাহের সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App