×

জাতীয়

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা বিদায় জানালো রাষ্ট্রপতিকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৯:২৬ পিএম

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আজ সোমবার (১৭ এপ্রিল) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতি জানান, তিনি রাষ্ট্রপতি হলেও সবসময় নিজেকে এ দেশের সাধারণ মানুষ মনে করতেন।

তিনি জানান, রাষ্ট্রপতির পদকে দায়িত্ব মনে করেই তিনি তার উপর অর্পিত এ দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন।

বঙ্গভবনের উন্নয়নে তার নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন বাংলাদেশের মর্যাদার প্রতীক।

বঙ্গভবনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস.এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন এবং রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদসহ বঙ্গভবনের কর্মচারীরা বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইফতারে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App