×

জাতীয়

মনোনয়নপত্র জমা দিলেন জাহাঙ্গীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৪:২৪ পিএম

মনোনয়নপত্র জমা দিলেন জাহাঙ্গীর

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গাজীপুরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তিনি মা ও নিজের মনোনয়নপত্র জমা দেন। জাহাঙ্গীর প্রস্তাবকারী ও সমর্থনকারীকে সঙ্গে নিয়ে নিজের এবং মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে দুপুর ১২টায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং বেলা ১১টার দিকে বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম ও দুপুর ১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ২০২৩-এর ফোকাল পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান জানান, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদানের শেষ দিন আজ। বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত ৯ মেয়রপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App