×

জাতীয়

বাবুল আক্তারের বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলা চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০১:২৩ পিএম

বাবুল আক্তারের বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলা চলবে

ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ মে) বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আসামির পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

হাইকোর্টের আদেশের ফলে নিম্ন আদালতে বাবুল আক্তারের বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলা চলতে বাধা নেই বলে জানান আইনজীবী সুজিত চ্যাটার্জি।

গত ২৩ মার্চ মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। পরে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বাবুল আক্তার।

বাবুল আক্তারের সঙ্গে অভিযোগপত্রভুক্ত আসামি হলেন- মো. কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ওরফে ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম ওরফে কালু ও শাহজাহান মিয়া। তাদের মধ্যে বাবুল, ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার কারাগারে আছেন। এহতেশামুল জামিনে, কামরুল শিকদার মুসা ও খাইরুল ইসলাম কালু শুরু থেকে পলাতক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App