×

জাতীয়

নিবন্ধন পেলো ইনসানিয়াত বিপ্লব, প্রতীক আপেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৮:৫৩ পিএম

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেলো ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটির নিবন্ধন নম্বর ৪৬, প্রতীক আপেল। উচ্চ আদালতের আদেশে এ দলটিকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন-ইসি।

আজ মঙ্গলবার (৯ মে) নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৮ মে) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিট পিটিশনের (১২৭৩৭/২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং সিভিল পিটিশন ফর লিভ টু এপিল নং-২২৩৩ অব ২০১৯ (Civil Petition for leave to Appeal No. 2233 of 2019) এর উপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে আরপিও ( The Representation of the People Order, 1972 (PO No. 155 of 1972 ) এর চ্যাপ্টার ৬ এ (Chapter VIA) এর বিধান অনুযায়ী বাড়ি-২ (দ্বিতীয় তলা), রোড-১৬/এ-২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২ এ অবস্থিত ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘আপেল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৪৬।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App