×

জাতীয়

৩১ মে থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১২:২০ পিএম

৩১ মে থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল

ছবি: সংগৃহীত

নতুন সময়সূচি অনুযায়ী চলতি মে মাসের ৩১ তারিখ থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। এছাড়া মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৮ মে) প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও নয়টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত থাকলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।

এম এ এন সিদ্দিক বলেন, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে মেট্রোরেল ছাড়বে। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টার পর থেকে নন পিক আওয়ার ধরে ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল যাত্রা শুরু করে। এখন প্রথমাংশে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App