×

জাতীয়

দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৪ বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১২:৪৩ পিএম

দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৪ বছর

ফাইল ছবি

২০২১ সালের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৪ বছর হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্যসূত্র বলছে, ২০২১ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২.৩ বছর এবং ২০২০ সালে মানুষের গড় আয়ু ৭২.৮ বছর ছিল।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২ এর প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস-এর ডিজি (চলতি দায়িত্ব) পরিমল চন্দ্র বসু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।

বিবিএস জানায়, ২০২২ সালে দেশের পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০.৮ বছর। যা ২০২১ সালে ছিল ৭০.৬ বছর। এছাড়া নারীদের গড় আয়ুও কিছুটা বেড়েছে। ২০২১ সালে নারীদের গড় আয়ু ছিল ৭৪.১ বছর। যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৪.২ বছর। ফলে পুরুষের তুলনায় নারীর গড় আয়ু বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App