×

জাতীয়

কবি আসাদ চৌধুরী হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১১:০৮ এএম

কবি আসাদ চৌধুরী হাসপাতালে

কবি আসাদ চৌধুরী

কানাডায় অবস্থানরত কবি আসাদ চৌধুরী আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। টরন্টোতে অবস্থানরত কবি আসাদ চৌধুরী স্থানীয় সময় রবিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে স্থানীয় মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয়। একুশে পদকপ্রাপ্ত এই কবিকে হাসপাতালে দেখতে যান স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।

তাদের মধ্যে ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ভিপি বাকসু ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, দপ্তর সম্পাদক খালেদ শামীম।

তারা জানান, বর্তমানে কবির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। কবি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কবি আসাদ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App