×

জাতীয়

১৪ বছরে ৪৫ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৯:৫১ পিএম

১৪ বছরে ৪৫ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল
আওয়ামী লীগ সরকারের ২০০৯ সালে প্রথম মেয়াদ থেকে তৃতীয় মেয়াদের ২০২৩ সাল পর্যন্ত ৪৫টি ওষুধ (অ্যালোপ্যাথিক) কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল বা বাতিল, উৎপাদন ও বাজারজাতকরণে স্থগিতাদেশ দিয়ে থাকে। সময়ে সময়ে ওষুধ প্রশাসনের গ্রহণকরা সব ব্যবস্থা জাতীয় দৈনিকে বিস্তারিত বিজ্ঞাপন আকারে প্রচার বা প্রকাশ করা হয়। দিদারুল আলমের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমানে বাংলাদেশে শনাক্তকৃত এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এর মধ্যে ৬ হাজার ৭৫ জন চিকিৎসাধীন। মারা গেছেন ১ হাজার ৮২০ জন। জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে অ্যালোপ্যাথিক, হারবাল, ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক জাতীয় ওষধ তৈরির ৯০২টি কারখানা আছে। এর মধ্যে অ্যালোপ্যাথিক জাতীয় ওষুধের কারখানা ৩০১টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App