×

জাতীয়

কিছুটা ভালো হলেও অসুস্থতার ‘ঝুঁকি’তে খালেদা জিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৬:৪০ পিএম

কিছুটা ভালো হলেও অসুস্থতার ‘ঝুঁকি’তে খালেদা জিয়া

খালেদা জিয়া

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ‘কিছুটা ভালো’ হলেও অসুস্থতার ‘ঝুঁকি’তে আছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত রবিবার (২৫ জুন) রাতে গুলশানে‘ফিরোজা’য় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের চেয়ারপারসনের সর্বশেষ শারিরিক অবস্থার কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ম্যাডাম এবার হাসপাতাল থেকে ফিরে আসার পরে একটু ভালো আছেন, বেটার আছেন। উনার যে সমস্যাগুলো আগে ছিলো সেগুলো এখন আর নেই। সি ফিল বেটার। কিন্তু উনার (খালেদা জিয়া) মূল প্রোবলেমগুলোর সলভ হওয়ার সম্ভাবনা নাই। কারণ উনার মূল সমস্যা লিভার সিরোসিস আছে, সিরিয়াস আর্থাইটিস আছে, হার্টের প্রোবলেম আছে। এগুলোর জন্যে ডাক্তার সাহেবরা বার বার বলেছেন, মেডিকেল বোর্ড বলছেন, বাইরের বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা করার প্রয়োজন আছে। সেটা তো হচ্ছে না। সেজন্য যেটা আমরা বলি উনার রিকস (ঝুঁকি) সেটা থেকে যাচ্ছে।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৩ জুন রাতে বিএনপি চেয়ারপারসনকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ জুন বাসায় ফেরেন তিনি। তখন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় চিকিৎসা চলবে। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকদফা নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App