×

জাতীয়

এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৪:২৪ পিএম

এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

এমপি আয়েন উদ্দিন। ফাইল ছবি

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পবা-মোহনপুর আসনের স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে। হরিয়ান ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন এই এমপি বলে কমিশনে অভিয়োগ আসায় তা ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৯ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে রাজশাহীর জেলা প্রশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযোগ তদন্ত করে ১০ জুলাই সকাল ১০টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ জুলাই পবা উপজেলার হরিয়ান ইউপি নির্বাচন।

নির্বাচন কমিশনের এই চিঠিতে বলা হয়েছে, পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন আচরণবিধি লঙ্ঘন করে গত ৪ জুলাই হরিয়ান রেললাইন মাঠ সংলগ্ন মাঠে হরিয়ান ইউনিয়নের নেতাদের নিয়ে জনসভা ও বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারণা করেছেন। এমপি আয়েন উদ্দিন ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে শুরু করে জেলা পরিষদ নির্বাচন, কোথাও নির্বাচনী আচরণবিধি মানছেন না।

একই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হরিয়ান ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে। রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নির্দেশনা অনুযায়ী অভিযোগ তদন্ত করে নির্বাচন কমিশনের পাঠানো হবে।

অভিযোগে বলা হয়েছে, এমপির কাছে অসহায় হয়ে পড়েন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছয়জন। তাদের একজন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেবর আলী বলেন, এমপি আয়েন উদ্দিন আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভা-সমাবেশ করে যাচ্ছেন। এর আগে হরিয়ান সুগার মিলে সভা করলে তিনি রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন।

তবে অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, ‘আমি হরিয়ান ইউপির সীমানার বাইরে গিয়েই ওই সভা-সমাবেশ করেছি। তাহলে এটি কীভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলো?’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App