×

জাতীয়

ডেঙ্গুর লার্ভা পেলেই গ্যাস-পানি বন্ধের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৪:৩৫ পিএম

ডেঙ্গুর লার্ভা পেলেই গ্যাস-পানি বন্ধের নির্দেশ

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। ফাইল ছবি

ডেঙ্গুর লার্ভা পেলেই গ্যাস-পানি বন্ধের নির্দেশ

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। ফাইল ছবি

বারবার সতর্ক করার পরও কারো বাসায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে সেই বাসার গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, নির্মাণাধীন কোনো ভবনে জরিমানার পরও পরিষ্কার-পরিচ্ছন্ন করা না হলে কাজ বন্ধ করে দেয়া হবে।

বুধবার (১৯ জুলাই) স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা বাড়ার প্রেক্ষিতে জরুরি এই আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়। এতে সিটি করপোরেশনগুলো কর্তৃক মশক নিধনে বিগত সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, আক্রান্ত ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মো. তাজুল ইসলাম বলেন, যেসব সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি এ বিষয়ে সবাইকে আরো সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, নির্মানাধীন ভবনও মশা জন্মানোর জায়গা। এসব নির্মানাধীন ভবনের মালিকদের সতর্ক করা হয়েছে। এরপর না শুনলে জরিমানা, আইনগত ব্যবস্থা ও সর্বশেষে এসব ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ভারতসহ মালেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরের থেকে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো আছে। পরিস্থিতি ভয়াবহতার দিকে যায়নি। সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরো কঠোর নজরদারি বাড়াতে নির্দেশনা দেয়ার জন্যই আজকের এই সভা বলে জানান তিনি।

তিনি যাদেরই ডেঙ্গু হচ্ছে তারা যেন বাসায় না থেকে হাসপাতালে ভর্তি হোন সেই আহ্বান জানান। এ সময় তিনি সব সরকারি হাসপাতালে সীটের সংখ্যা বাড়ানো হয়েছেও বলে জানান। শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রছাত্রীদের সচেতন করার ওপরেও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। এছাড়া, সভায় বিটিআরসির মাধ্যমে সকল মোবাইল গ্রাহকের কাছে ডেঙ্গু সচেতনতামূলক মেসেজ পাঠানোরও সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জানান, গত ১১ দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় মশার লার্ভা পাওয়ার বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানকে ১ কোটি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়া, স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App