×

জাতীয়

একাদশ সংসদের ২৪তম অধিবেশন ৩ সেপ্টেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৬:৪৫ পিএম

একাদশ সংসদের ২৪তম অধিবেশন ৩ সেপ্টেম্বর
একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে। বুধবার (১৬ আগস্ট) জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ খ্রিস্টাব্দের ৪র্থ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এর আগে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৯ জুলাই শেষ হয়। এক অধিবেশন শেষ হবার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এ সংসদ অধিবেশনেও সকলকে কোভিড টেস্ট করে অধিবেশন/ সংসদে প্রবেশ করতে হবে। যদিও সংসদের ২৪ তম অধিবেশন মাত্র ৫-৭ দিনের অধিবেশন হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App