×

জাতীয়

সাঈদীর চিকিৎসককে হুমকি, মূল হুমকিদাতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১০:২০ পিএম

সাঈদীর চিকিৎসককে হুমকি, মূল হুমকিদাতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা তফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আরো জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

জীবননাশের অভিযোগ তুলে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই চিকিৎসক।

বুধবার (১৬ আগস্ট) রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক মোস্তাফা জামানকে হত্যার হুমকির অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে ঝিনাইদহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে র‌্যাবের গাড়িতে ঢাকায় আনা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।’

এদিকে, উত্তরা থেকে একই অভিযোগে হাফিজা মাহবুবা বৃষ্টি (৩২) নামে এক নারীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট

নুসরাত হত্যা সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App