×

জাতীয়

নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৭:৫৩ পিএম

নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে
দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজন হলে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বুধবার (২৩ আগস্ট) মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথেই হাঁটছে নির্বাচন কমিশন। প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে সে জন্য নজর রাখা হবে। প্রয়োজনে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে। তৃণমূল পর্যায়ে যেখানে যোগাযোগ চ্যালেঞ্জের, সেই ভোটকেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তাসহ ভোট বাক্স আগেই পাঠানো হবে বলে জানান তিনি। রাশেদা সুলতানা বলেন, নির্বাচন অফিসগুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমে গতি আনতে এবার মাঠ পর্যায়ে নেমেছেন খোদ নির্বাচন কমিশনাররা। নাগরিকদের গুরুত্বপূর্ণ এ কাজটি যেন হয়রানিমূলক না হয় সে বিষয়ও পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রবাসীদের ভোটর তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, যারা বিদেশে রয়েছেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে দুবাই ও আবুধাবিতে এ কার্যক্রম শুরু হবে। পরে যুক্তরাজ্যে এ কার্যক্রম শুরু চলবে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা হবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দীন শিকদার, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা এমকে আহাম্মেদ, গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়া, লৌহজং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহাম্মেদ, সিরাজদীখান উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-আমিন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App