×

জাতীয়

বদলে গেল সেই চোরের ভিটা প্রাথমিক বিদ্যালয়ের নাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৫:১৫ পিএম

বদলে গেল সেই চোরের ভিটা প্রাথমিক বিদ্যালয়ের নাম

বদলে গেল সেই চোরের ভিটা প্রাথমিক বিদ্যালয়ের নেতিবাচক নাম। ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৩টি (তিন) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। বুধবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে এ সংক্রান্ত সভায় এ পরিবর্তন আনা হয়।

সুনামগঞ্জের জামালগঞ্জের ‘জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘রূপাবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’। মৌলভীবাজারের সদর উপজেলার ‘বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র নামকরণ করা হয়েছে ‘মৌলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং নেত্রকোনার পূর্বধলার ‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে ‘ আলোর ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

চলতি বছরের ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জারিকৃত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী এ নামকরণ সংক্রান্ত এ পরিবর্তন আনা হয়।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানান, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সম্বলিত যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিভাবে বেড়ে ওঠার জন্য অন্তরায়। এ জন্য মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সাথে মানানসই নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে দেশব্যাপী এ রকম নেতিবাচক ভাবার্থ সম্বলিত নাম পরিবর্তন করা হবে। তিনি এ পরিবর্তনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App