×

জাতীয়

একদফা দাবিতে শনিবার ফের গণমিছিল করবে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

একদফা দাবিতে শনিবার ফের গণমিছিল করবে বিএনপি

ছবি: ইন্টারনেট

একদফা দাবিতে শনিবার ফের গণমিছিল করবে বিএনপি

ছবি: ভোরের কাগজ

সরকার পতনের একদফা দাবিতে আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে আবারও গণমিছিল করবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে সব শরিকরা এই কর্মসূচি পালন করবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতৃৃবন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমাদের একদফার আন্দোলন চলমান। বাংলাদেশের জনগনের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগে এক দফা দাবিতে রাজপথে বিএনপিসহ সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপত ধারায় ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি।

তিনি বলেন, বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা দিচ্ছে। দেড় দশক আগের মামলা সচল করা হচ্ছে। দিন-রাত চলছে আদালত। উদেশ্য আন্দোলন স্তব্ধ করে আবারও একদলীয় নির্বাচন করা।

বিএনপির এই নেতা বলেন, ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে আদালত জামিন দিলেও তা পরোয়া না করে পুরোনো মামলায় তাকে আবারও আটক দেখানো হয়েছে। এভাবে আদালতকে ব্যবহার সরকার বিচার বিভাগকে অনাস্থার জায়গায় নিয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App